সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে নদীভাঙা ৪'শ মানুষকে একবেলা খাবার দিল রোটারি ক্লাব লক্ষ্মীপুর

কমলনগরে নদীভাঙা ৪’শ মানুষকে একবেলা খাবার দিল রোটারি ক্লাব লক্ষ্মীপুর

কমলনগরে নদীভাঙা ৪’শ মানুষকে একবেলা খাবার দিল রোটারি ক্লাব লক্ষ্মীপুর

রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরের নদীভাঙা মানুষকে একবেলা খাবার দিয়েছে রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর। বুধবার (১লা জুলাই) দুপুরে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের কাদির পন্ডিতেরহাট সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে নদীভাঙনের শিকার ৪’শ মানুষের মাঝে এ খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব লক্ষ্মীপুরের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর নবী, পিপি নিজাম উদ্দিন মাহমুদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ হাওলাদার, জেলা সম্পাদক রোটারিয়ান মীর শিব্বির আহাম্মদ, রোটারিয়ান এডভোকেট হোসেন আহাম্মদ শাহাজান, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ ইকরাম উদ্দিন পারভেজ, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ মোরশেদ আলম শিপন, রোটারিয়ান ফারুক আহাম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে ২’শ লোককে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক বিতরণ করেন রোটারিয়ান ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোটারি ক্লাবের সদস্যরা দেশ ও মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে তাদের সেবার কাজ এগিয়ে যাচ্ছে। পোলিও নির্মূলে রোটারির ভূমিকা অন্যতম। বর্তমানে মহামারি কোভিড-১৯ এ পিপিই, গ্যাস সিলিন্ডার, ভ্যান্টিলেটর, মাস্ক ও ত্রাণ বিতরণসহ ডাক্তার ও সাধারষ রোগীদের পাশে থেকে রোটারি ক্লাব নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।

সভাপতি তার বক্তব্যে বলেন, বিগত দিনেও আমরা
লক্ষ্মীপুর জেলায় সেবামূলক কার্যক্রম করেছি। যেমন শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করেছি। এ এলাকা যেহেতু নদীভাঙন কবলিত, সে জন্য আমাদের এ খাবার বিতরণ এ এলাকাতে করেছি। ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। এজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com