সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইমামগঞ্জ মাদ্রাসায় সামাজিক সংগঠনের অনুদান

লক্ষ্মীপুরে ইমামগঞ্জ মাদ্রাসায় সামাজিক সংগঠনের অনুদান

লক্ষ্মীপুরে ইমামগঞ্জ মাদ্রাসায় সামাজিক সংগঠনের অনুদান

“মানবতার তরে” স্লোগান নিয়ে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ারপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় সংগঠনটির। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার ইমামগঞ্জ নাগেরহাট নূরাণী দাখিল মাদ্রাসায় দ্বীনি শিক্ষার আলো ছড়াতে এ সংগঠনটি অনুদান প্রদান করেছে। শনিবার বিকালে সংগঠনটির পরিচালক খোকন পাটোয়ারী মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আলমগীর কবিরের হাতে এ অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসাটির সহকারী সুপার মাওলানা মুজাহারুল ইসলাম, মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারী মমতাজুর রহমান শাহজাদা, কোষাধ্যক্ষ আহসানুর রহমান ও মানবতার তরে সংগঠনটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজুসহ স্বেচ্ছাসেবকরা।
মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আলমগীর কবির জানালেন, সরকারী অনুদান থেকে বঞ্চিত এ মাদ্রাসাটি ব্যক্তির অনুদানে প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বসার বেঞ্চ, শৌচাগার ও পানীয় জল নিয়ে ভোগান্তিতে রয়েছে প্রতিষ্ঠানটি। মানবতার তরে নামক মানবিক সংগঠনটির সভাপতি আব্দুল হান্নান পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে মাদ্রাসার জন্য কিছু নগদ সহায়তা প্রদান করেন। এতে করে মাদ্রাসাটির উন্নয়নে বেশ সহায়তা হবে এবং দানশীল ব্যক্তিরা এভাবে দ্বীনি শিক্ষার আলো ছড়াতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com