সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুইশ’ দরিদ্র পেলো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

লক্ষ্মীপুরে দুইশ’ দরিদ্র পেলো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

লক্ষ্মীপুরে দুইশ’ দরিদ্র পেলো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

লক্ষ্মীপুরে দুইশ’ দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা ষ্টেডিয়াম মাঠে এ উপহার প্যাকেট তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ আরো অনেকে।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পশুর হাটগুলোতে নেয়া হয়েছে কঠোর নজরদারি। কম আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেও জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান ডিসি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী দরিদ্রদের হাতে তুলে দেয়ার সময় সংসদ সদস্য অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। লকডাউনে দুইশ’ কর্মহীন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান নব নির্বাচিত এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com