সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৭০ জন নারী পুরুষকে ঈদ উপহার

কমলনগরে মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৭০ জন নারী পুরুষকে ঈদ উপহার

কমলনগরে মানবিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৭০ জন নারী পুরুষকে ঈদ উপহার

আবদুর রহমান বিশ্বাসঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাঙ্গা পোলা এলাকায় ৭০ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ঈদ উপহার দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন মানবিক কল্যাণ ফাউন্ডেশন।

রবিবার বিকেলে এক অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়। উপহার হিসেবে প্রত্যেককে নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ উপহার প্রদানে বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোঃ আল আমিন।

মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক মোঃ ছিদ্দিকুল ইসলাম সাগর, আবদুর রহমান, মোঃ শরীফ, মোঃ মিরাজ, মোঃ বেলাল, মোঃ লিটন, মমিন উল্লাহ এবং দিদার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় এলাকার শতাধিক মানুষকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

মানবিক কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে এ সংগঠন। প্রতিষ্ঠার শুরু ২০১৭ সাল থেকে সংগঠনটি প্রতি রমজানে ইফতার ও ছিন্নমূল মানুষদের ঈদের নতুন পোষাক বিতরণ করে আসছে। অসহায় শিক্ষার্থীদের পড়ালের জন্য অর্থ ও শিক্ষা সামগ্রী প্রদান করে বেশ সুনাম অর্জন করে এ প্রতিষ্ঠান। তাদের সাহায্য পাওয়া এক অসহায় শিক্ষার্থী বর্তমানে দেশের নামকরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। এলাকার গরিব মানুষের রক্তের প্রয়োজনেও তারা সাড়া দিচ্ছেন। ভবিষ্যতে ও মানুষের কল্যাণে তাদের এমন চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান অনুষ্ঠানের বক্তারা।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com