সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা দিচ্ছে “কারিতাস বাংলাদেশ”কার্যক্রমের পরিচিতি সভা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা দিচ্ছে “কারিতাস বাংলাদেশ”কার্যক্রমের পরিচিতি সভা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা দিচ্ছে “কারিতাস বাংলাদেশ”কার্যক্রমের পরিচিতি সভা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদন: লক্ষ্মীপুরে আগষ্ট-সেপ্টেম্বরের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের কার্যক্রম পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আর্ন্তজাতিক দাতব্য সংস্থা ‘‘কারিতাস বাংলাদেশ’। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। 

কারিতাস বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, ওয়ার্ড পযায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কারিতাসের কর্মীবৃন্দ। 

এ সময় প্রকল্প কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন কারিতাস বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবীর।

কারিতাস বাংলাদেশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলোতে নিম্ন আয়ের মানুষকে আর্ন্তজাতিক দাতব্য সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিস (সিআরএস) এর সহযোগিতায় আর্থিক সহায়তায় দেওয়ার জন্য কাজ শুরু করেছে কারিতাস বাংলাদেশ।

প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। কারিতাস বাংলাদেশ বন্যার শুরু থেকে বন্যার্তদের নিয়ে কাজ করেছিল। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ ও আশ্রয় কেন্দ্রে গুলোতে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থায় কাজ করেছিল কারিতাস বাংলাদেশ। এই প্রকল্পের আওতায় রামগতি উপজেলায়ও কাজ করেছে কারিতাস বাংলাদেশ। 

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, কারিতাস বালাদেশ একটি মানবিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান। আমার মাঠপর্যায়ে বিভিন্ন কর্মকান্ডে কারিতাস বাংলাদেশে এর সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি তাদের এই মহৎ উদ্দ্যোগকে স্বাগত জানাই এবং প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবার বাছাই করে নিয়ে আনার জন্য নবগঠিত পিআইসি কমিটিকে অনুরোধ করছি। এ সময় তিনি কারিতাসের সকল কাজে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রকাশ করেন। 

মানবিকতা আরও সংবাদ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com