সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ চরাঞ্চলের দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

লক্ষ্মীপুরের রামগতিতে দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি)  বেলা সাড়ে ১১টায় কোডেক হাজীগঞ্জ শাখা কার্যালয়ে দেড় শতাধিক শীতার্ত ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম।

এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম,  চরগাজী শাখা ব্যবস্থাপক মো. আজহার উদ্দিন, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাঁকলী রায় প্রমুখ ।

কোডেকের এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, উপকূলীয় অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের দুঃস্থ ও শীতার্তদের মাঝে ৪০০টিসহ লক্ষ্মীপুরে মোট ৮০০টি শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। 

কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, সমাজে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে দুস্থদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে উপকূলে এ কম্বল দেওয়া হয়।

গরিব ও অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক খুশি । আগামীতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

 

 

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com