সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরের কমলনগরে বন্যার্থদের মাঝে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা দেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ১৮৬ জন ক্ষতিগ্রস্থ মহিলা পুরুষের মাঝে নগদ ২হাজার টাকা করে বিতরন করা হয়।

সোমবার (১৭মার্চ) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে এ নগদ অর্থ প্রদান করা হয়।

এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ৫ আগষ্টের পরে সারাদেশে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। যার কারণে ক্ষতিগ্রস্থ আপনাদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে ক্ষতিগ্রস্থদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেয়া হবে। 

তিনি আরও বলেন, কমলনগরে বিএনপির নেতা-কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্থ আপনাদের পাশে দেড় মাস পানিতে নেমে কাজ করেছেন। বিভিন্ন ত্রান, খাদ্য সহায়তা দিয়েছেন। আমি নিজেও আপনাদের মাঝে ছিলাম। বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।  

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনেআরা বাসার, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়াসহ প্রমুখ।

এবিএম আশরাফ উদদিন নিজান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান,কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক ও (লক্ষ্মীপুর-৪) রামগতি-কমলনগর আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com