সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিকল্প পথে সিএনজি যোগে ৪ ঘন্টায় ঢাকায় আসা যাওয়া করছে লক্ষ্মীপুরবাসী

বিকল্প পথে সিএনজি যোগে ৪ ঘন্টায় ঢাকায় আসা যাওয়া করছে লক্ষ্মীপুরবাসী

বিকল্প পথে সিএনজি যোগে ৪ ঘন্টায় ঢাকায় আসা যাওয়া করছে লক্ষ্মীপুরবাসী

জাহের গত ৪ মাস আগে ঢাকায় থেকে লক্ষ্মীপুরে এসে কাপড় দোকান চালু করেছেন। কিন্ত ১৪ এপ্রিল থেকে লকডাউনের কারণে মালামাল আনা নেওয়া করা গেলেও বাস বন্ধ। তাই নতুন কোন মালামাল ক্রয় বিক্রয় বন্ধ। কারণ মাল ক্রয়ের জন্য ঢাকায় আসা যাওয়া করা যায় না। এরই মাঝে আসন্ন ঈদ। তাই একই এলাকার কয়েকজন ব্যবসায়ী প্রতিজন ১ হাজার টাকা ভাড়া হারে ৪-৫দিন আগে প্রাইভেট যোগে ঢাকায় যায় মাল ক্রয়ের জন্য।

মাল ক্রয় করার পর এবার আবার লক্ষ্মীপুর ফেরার পালা। এর মাঝে অন্য এক ব্যবসায়ী জানায়, তারা ভিন্ন রুটে কম সময়ে ঢাকায় থেকে লক্ষ্মীপুর আসা যাওয়া করছে। সেরুটে ঢাকা থেকে একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত সিএনজি চালিত অটোরিকসায় চার ঘন্টায় আসা যাওয়া করা যায়।

ব্যবসায়ী জাহের, নিজাম এবং জয়নাল জানায় লক্ষ্মীপুর থেকে রামগঞ্জে সিএনজি ৭০ টাকা, রামগঞ্জ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ ৬০ টাকা, হাজীগঞ্জ থেকে কুমিল্লার গৌরিপুর ১৫০ টাকা আর গৌরিপুর থেকে ১৫০ টাকা ব্যয়ে সরাসরি ঢাকায় পৌঁছা যায়। এতে সবমিলে মোট ভাড়া লাগে ৪৩০ টাকা। আর সময় লাগে সর্বোচ্চ ৪ ঘন্টা।

ঢাকা কলেজের ছাত্র রহমান পাটোয়ারি জানান, এভাবে সিএনজি যোগে আসা কিছুটা বিপদজনক। কিন্ত লকডাউনের নাম বাস বন্ধ থাকলে এভাবেই অনেকে আসা-যাওয়া করছে।

অন্যদিকে মাইক্রোবাসের চালক ফরিদ জানায়, তারা এখন বেশির ভাগ সময়ই এ রুটে ঢাকা-লক্ষ্মীপুর আসা যাওয়া করছে। এতে অল্প সময়ে আসা যাওয়া করা যায়।

যাতায়াত | পরিবহন আরও সংবাদ

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সরাসরি লঞ্চ | সময় সূচী, ভাড়া ও দূরত্ব কেমন হবে?

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

মজুচৌধুরীরহাট ঘাটের ৩ স্পীড বোট চালকের ৬০ হাজার জরিমানা

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com