সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

বৃহস্পতিবার থেকে ‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, “ঈদুল ফিতর সামনে রেখে আগামী ৬ মে থেকে গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।”

তবে শর্ত হল, জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপণ জারি করা হবে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না। ঢাকার কোনো গাড়ি ঢাকা জেলার সীমারেখার বাইরে যেতে পারবে না।

“পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপে গাড়ি জীবাণুমুক্ত করাও বাধ্যতামূলক।”

যাতায়াত | পরিবহন আরও সংবাদ

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সরাসরি লঞ্চ | সময় সূচী, ভাড়া ও দূরত্ব কেমন হবে?

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

মজুচৌধুরীরহাট ঘাটের ৩ স্পীড বোট চালকের ৬০ হাজার জরিমানা

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com