সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় লক্ষ্মীপুররের সাথে ভোলা জেলার যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্যে মতিরহাটে নতুন একটি লঞ্চঘাট অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। নতুন চালু হতে যাওয়া এ ঘাটটি  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের বহুল পরিচিত মতিরহাট লঞ্চঘাট নামে অভিহিত হবে। প্রাথমিক ভাবে  মতিরহাট লঞ্চঘাট থেকে  ভোলার ইলিশাঘাটে লঞ্চ চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার ( ১৭ জুন ) বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক(ইজারা) স্বাক্ষরিত এক স্বারক থেকে তা নিশ্চিত হওয়া গেছে। নতুন লঞ্চঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের আওতাধীন থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর স্বারকে  উক্ত ঘাটের ইজারা, টার্মিনাল ও জেটি নির্মাণ, জমি অধিগ্রহন, মতিরহাট-তোরাবগঞ্জ সড়কটি মেরামতসহ যাবতীয় কাজ সম্পাদনের কথা উল্লেখ করা হয়েছে।

মতিরহাটে লঞ্চঘাট ও ফেরীঘাট স্থাপন নিয়ে লক্ষ্মীপুরের ডিজিটাল মাল্টিমিডিয়া নিউজপোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোর গত ২০১২ সাল থেকে টানা  সংবাদ প্রকাশ করে আসছে। অন্যদিকে মতিরহাটে লঞ্চ ও ফেরীঘাট স্থাপন বিষয়ে ভোলার নাগরিকদের সর্বোচ্চ ফোরাম ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ইন্টারন্যাশনাল-বিডিএফআই দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে।

একই সময়ে বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশনের চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সিবিএ সাধারণ সম্পাদক মো: আবদুল বাতেন বিপ্লব দীর্ঘদিন যাবত নানা ফোরামে কাজ করে যাচ্ছেন।

নতুন মতিরহাট লঞ্চঘাট অনুমোদন পাওয়ার পর মো: আবদুল বাতেন বিপ্লব  জানান, এ ঘাট অনুমোদনের মাধ্যমে ভোলা ও লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘ ৩০ বছরের দাবী ও প্রতিক্ষার অবসান হলো। পাশাপাশি  যোগাযোগ আরো সহজ হবে। তিনি দু জেলার জনগণকে এ বিষয়ে আরো সহযোগিতা করার অনুরোধ করেন।

নতুন  অনুমোদন পাওয়া এ ঘাটটি সহ বর্তমানে লক্ষ্মীপুরে ৪টি লঞ্চঘাট স্থাপন  হয়েছে।

 

যাতায়াত | পরিবহন আরও সংবাদ

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সরাসরি লঞ্চ | সময় সূচী, ভাড়া ও দূরত্ব কেমন হবে?

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

মজুচৌধুরীরহাট ঘাটের ৩ স্পীড বোট চালকের ৬০ হাজার জরিমানা

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com