সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

লক্ষ্মীপুরের রামগতি টু ভোলা নৌ-রুট দ্বীর্ঘদিন বন্ধ থাকার পর যাত্রী দূর্ভোগ লাঘবে অবশেষে চালু হচ্ছে সি ট্রাক সার্ভিস। আগামী ২০ মে থেকে এ রুটে চলবে সরকারী বিশাল বিলাসবহুল এই সি-ট্রাক সার্ভিস।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির প্রমত্তা মেঘনায় ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ সময় অ-স্বাভাবিক জোয়ার থাকায় প্রতি বছরই বন্ধ থাকে যাত্রীবাহী লঞ্চ সার্ভিস। তখন যাত্রী সাধারনকে বিপাকে পড়ে পোহতে হয় মারাত্মক দূর্ভোগ। এ সময় এই নৌ-পথ টুকু পেরুতে যাত্রীরা লক্ষ্মীপুরের সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরী সার্ভিসে নদীপথ পাড়ি দিতে হয় অন্যথায় তারা স্থানীয় মাছ ধরার নৌকায় চোরাই পথে পাড়ি জমায় জীবনের ঝুঁকি নিয়ে। অবশেষে বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবাধানে প্রায় শত বছরের পুরনো এ নৌ-রুটটিতে চালু হচ্ছে সরকারী সি-ট্রাক সার্ভিস।

এ বিষয়ে এমভি রুহা রাদিদ শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী শাহ্ মো: রাকিব জানান, এ রুটটি দীর্ঘদিন যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকায় যাত্রী সাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবাধানে ২০ মে চালু হতে যাচ্ছে বিলাস বহুল সি-ট্রাক সার্ভিস। আমি ইজারাদার হিসেবে বলবো যাত্রীরা কোন ধরনের হয়রানী ছাড়া এ সেবা উপভোগ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, রামগতি ভোলা নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবাধানে যাত্রী দূর্ভোগ লাঘব করতে চালু হতে যাচ্ছে সি-ট্রাক সার্ভিস। যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে আমাদের নজরদারী থাকবে।

যাতায়াত | পরিবহন আরও সংবাদ

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সরাসরি লঞ্চ | সময় সূচী, ভাড়া ও দূরত্ব কেমন হবে?

লক্ষ্মীপুরের মতিরহাটে নতুন লঞ্চঘাটের অনুমোদন

মজুচৌধুরীরহাট ঘাটের ৩ স্পীড বোট চালকের ৬০ হাজার জরিমানা

বৃহস্পতিবার থেকে জেলার ভেতর লোকাল বাস চলবে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com