সব কিছু
লক্ষ্মীপুর সোমবার , ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করলো কোডেক - Lakshmipur24

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করলো কোডেক

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করলো কোডেক

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ১৮৪ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ এবং একটি করে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের খাসিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, কোডেকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম খান এবং যোনাল ম্যানেজার আবদুল মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা তুলে দেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে উৎসাহ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কোডেকের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সকল এনজিও যদি শিক্ষা খাতে এভাবে এগিয়ে আসে, তবে দেশের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।”

কোডেক দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কোডেকের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষা ও পরিবেশের সমন্বয়ে পরিচালিত এ ধরনের কার্যক্রম শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের একটি স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ যেমন একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনকে সহজ করবে, তেমনি আজ রোপিত একটি ফলজ গাছ আগামী দিনে পরিবেশ রক্ষা, পুষ্টি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।

পরিশেষে, উপস্থিত সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সকলেই আশা প্রকাশ করেন যে, কোডেক ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম শুরু

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার জানাজা সম্পন্ন

রামগতিতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com