সব কিছু
লক্ষ্মীপুর সোমবার , ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬ - Lakshmipur24

রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬

রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬ উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে একই ফ্রেমে আগত অতিথিবৃন্দরা।।

 
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। এ মেলা চলবে শনিবার পর্যন্ত। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে কৃষি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।
 
উদ্বোধনের পর ইউএনও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও কৃষকদের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি দেশীয় ফলের উৎপাদন, আধুনিক চাষাবাদ, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, সংরক্ষণ প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
 
উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জামাল উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম সহ প্রমুখ।
 
মেলায় দেশীয় মৌসুমি ও অপ্রচলিত ফল, ফলভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, উন্নত কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী উদ্যোগ এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ক বিভিন্ন তথ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
 
জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ, আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম শুরু

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার জানাজা সম্পন্ন

রামগতিতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com