সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতি উপজেলা বিএনপির ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন - Lakshmipur24

রামগতি উপজেলা বিএনপির ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

0
Share

রামগতি উপজেলা বিএনপির ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

লক্ষ্মীপুরের রামগতিতে আগামী ২ বছর মেয়াদে উপজেলা বিএনপি’র ৩১সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগের পদে বহাল রেখেই নতুন এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েল।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) লক্ষ্মীপুর -৪ (রামগতি ও কমলনগর) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান স্বাক্ষরিত ওই কমিটির অনুমোদন দেন।

এতে সভাপতি পদে মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তানভীর আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ পদে শাহ মোঃ শিব্বির এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আতাউর রহমান হেলালসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট ও কমিটি অনুমোদন পায়। অপর সদস্যদের মধ্যে মিয়া মোহাম্মদ ইউসুফসহ ১৭ জন সহসভাপতি, মো: শিবলী নোমানসহ ৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, এবং জহির উদ্দিন বাবরসহ দুই জনকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, রামগতি ও কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি রামগতি উপজেলার পরীক্ষিত ত্যাগি নেতাদের কমিটিতে স্থান দিয়ে মুল্যয়ন করার জন্য। এসময় তিনি বলেন আগামী দুই বছর এই নতুন কমিটি জাতীয়তাবাদী শক্তিকে এক ও অভিন্ন থেকে দলকে এগিয়ে নিবে। সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দলকে সমুন্নত রেখে এবিএম আশরাফ উদ্দিন নিজানের হাতকে শক্তিশালী করা হবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

রামগতিতে অবৈধ জাল অপসারণ ও মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান

ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ: সংসদের হুইপ

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম শুরু

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com