সব কিছু
লক্ষ্মীপুর শনিবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে অবৈধ জাল অপসারণ ও মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান - Lakshmipur24

রামগতিতে অবৈধ জাল অপসারণ ও মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান

রামগতিতে অবৈধ জাল অপসারণ ও মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়ন, অবৈধভাবে জলাশয়ে জাল স্থাপন ও মৎস্য আহরণ বন্ধ, পানি চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ বিভাগের সমন্বয়ে রামগতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকাল থেকে অভিযানকালে উপজেলার হাজীগঞ্জ বাজারের দুটি দোকানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত চায়না দুয়ারী জাল (রিং জাল) ও অবৈধভাবে মজুদকৃত পলিথিন জব্দ করা হয়।

এছাড়া ভুলুয়া নদীর কলাকোপাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অবৈধ লোতা জাল এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের অবৈধ জাল অপসারণ করে তা ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ উজ জামান বলেন, উপজেলার বিভিন্ন খালের মুখে অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্থাপনকৃত ভেসাল জাল এবং বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালসমূহ পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিধি মোতাবেক ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতকরণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত ও চলমান থাকবে। একইসঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com