সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে গৃহবধুর লাশ উদ্ধার: হত্যা আত্মহত্যার পাল্টা অভিযোগ

রায়পুরে গৃহবধুর লাশ উদ্ধার: হত্যা আত্মহত্যার পাল্টা অভিযোগ

রায়পুরে গৃহবধুর লাশ উদ্ধার: হত্যা  আত্মহত্যার পাল্টা অভিযোগ

 

death-bodyনিজস্ব প্রতিনিধি: রায়পুরে যৌতুকের দাবিতে লাকী আক্তার (২৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের মোল্লার হাট এলাকার স্বামীর বাড়ীতে এ ঘটনায় ঘটে। নিহতের স্বামী জাহাঙ্গীর দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে তার মায়ের সাথে কথা কাটাকাটি হলে সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে গিয়ে বিষপানে আত্মহত্যা করে তার স্ত্রী। নিহত লাকী উপজেলার পূর্ব পানপাড়া এলাকার মৃত তছলিমের মেয়ে।

অন্যদিকে নিহতের পরিবার স্বামীর পরিবারের বিরুদ্ধে পাল্টা হত্যার অভিযোগ তুলেছে।নিহতের ভাই মাসুদ ও চাচা সহিদ মেম্বার বলেন, প্রায় ৮ বছর আগে পারিবারিক ভাবে মেয়েটির বিয়ে হয়। পরে লাকীর বাবা মারা যাওয়ার পর থেকে স্বামীর বাড়ীর লোকজন প্রায় সময় যৌতুকের জন্য তাকে খুব নির্যাতন করতো। সর্বশেষ লাকীকে শুক্রবার সন্ধ্যায় পরিকল্পিত ভাবে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যার প্রচার করে স্বামী ও স্বাশুড়ি।

রায়পুর থাকান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় লাশের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করে হয়েছে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষপান করেই আত্মহত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনগ ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com