সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি ছাত্রলীগের কমিটি আবার বহাল

রামগতি ছাত্রলীগের কমিটি আবার বহাল

রামগতি ছাত্রলীগের কমিটি আবার বহাল

নিজস্ব প্রতিনিধি: বিলুপ্ত ঘোষণার তিনদিন পর রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি আবার বহাল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। দলীয় সূত্র জানায়, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে গত ১২ জুলাই রাত সোয়া ৮টার দিকে রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেন জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। ওইদিন রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ফেসবুক আইডিতে ওই কমিটি বিলুপ্তের ছবি পোস্ট করেন।

এর তিনদিন পর শুক্রবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও ওই কমিটি বহাল রাখার ঘোষণা দেন তারা। এতে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় ও শৃঙ্খলা ভঙ্গের কারণে রামগতি উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছিল। পরে ১৫ জুলাই এক জরুরি সভার মাধ্যমে দুই মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়ে ওই কমিটি আবারও বহাল করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com