সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক  নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক  নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক  নিহত

নিজস্ব প্রতিনিধি:: পরিবারের আর্থিক অসচ্ছলতা ফেরাতে এবং মা-বাবার স্বপ্ন পূরণে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তারেক হোসেন বাবু (২১)। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হলনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ৮টায় তার মরদেহ বাড়িতে এসে পৌঁছে। এ সময় সন্তানের লাশ জড়িয়ে ধরে মা-বাবাসহ পরিবারের সদস্যদের বুক ফাটা কান্না আর আহাজারি করতে দেখা যায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। গত ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় বাবু। তারেক হোসেন বাবু লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের (সর্দার বাড়ি) বেলাল হোসেনের বড় ছেলে।africa

নিহতের বাবা বেলাল হোসেন জানান, ২০১৫ সালের এপ্রিলে তারেক হোসেন বাবুকে দক্ষিণ আফ্রিকায় পাঠান। অনেক ধার-কর্জ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন পরিবারের অভাব অনটন আর দুঃখ-কষ্ট গোছানোর জন্য। তার দুই মেয়ে, দুই ছেলের মধ্যে বাবু তৃতীয় সন্তান। আফ্রিকায় যাওয়ার পর অনেকদিন সেখানে বেকার ছিল বাবু। এলাকার অন্যান্য সহপাঠীদের সহযোগিতায় অনেক পরে তার একটা চাকুরী হয়। কিন্তু এখনো ধার-কর্জ করা দেনা শোধ করতে পারেননি।

গত ১ নভেম্বর বন্ধুদের মাধ্যমে জানতে পারেন সেখানে বাবু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবারের একমাত্র বড় সন্তানের মারা যাওয়ার খবর পেয়ে ওইদিন থেকে বাবুর পরিবারের চলতে থাকে শোকের মাতম। পরে দক্ষিণ আফ্রিকায় কর্মরত অন্যান্য সহপাঠীদের সহযোগিতায় তারেক হোসেন বাবুর মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। বুধবার সকালে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বেলা ১১টায় জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com