সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের চরমনসা এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (২৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।dead-body

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে চর মনসার একটি ধান ক্ষেতে ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মৃতদেহ উদ্ধার করে। তবে এখনো ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২৫ বছর ও তার পরনে কালো বোরকা ছিলো। দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে কোন এক সময়ে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ধান ক্ষেতে ফেলে রেখে যায় বলে ধারনা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তদন্তে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com