সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জেলা পরিষদে প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে আ.লীগ

জেলা পরিষদে প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে আ.লীগ

জেলা পরিষদে প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে আ.লীগ

নিজস্ব প্রতিনিধি::জেলা পরিষদ নির্বাচনে আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে দলীয় আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহের জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীর আবেদনপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ৬১টি জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ নেই।

zillaparishad ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচকমণ্ডলী। এঁদের ভোটে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত পাঁচজন নারী সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ অরাজনৈতিক এই নির্বাচনের বেশির ভাগ ভোটারই রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি। কমিশন সচিবালয়ের হিসাব অনুযায়ী, তিন পার্বত্য জেলা বাদে সারা দেশের ৬১ জেলায় মোট জনপ্রতিনিধির সংখ্যা প্রায় ৬৫ হাজার, যাঁরা ওই নির্বাচনের ভোটার। প্রতিটি ইউপিতে জনপ্রতিনিধি অর্থাৎ ‘ভোটার’ ১৩ জন। এর মধ্যে একজন চেয়ারম্যান, সাধারণ আসনের নয়জন এবং সংরক্ষিত নারী আসনের তিনজন সদস্য রয়েছেন। এই হিসাবে সাড়ে চার হাজার ইউপির ভোটারের সংখ্যা ৫৮ হাজার ৫০০।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com