সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই

রামগতিতে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই

রামগতিতে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই

রামগতি : লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকান্ডে নয়টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রামগতি পৌরসভার আশ্রম পুলেরগোড়া নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন। ব্যবসায়ীরা জানান, বিকেল তিনটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

fireততক্ষণে পঙ্কজ শীলের সেলুন, ছালাউদ্দিন, ফারুক, সিরাজ ও ইব্রাহীমের দোকানসহ নয়টি দোকানঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তারা প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মহিনউদ্দিন জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com