সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর: মনোনয়ন দাখিল ১ ডিসেম্বর

জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর: মনোনয়ন দাখিল ১ ডিসেম্বর

জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর: মনোনয়ন দাখিল ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। রোববার(২০ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ ঘোষণা দেন।

zillaparishadস্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক নিয়োগ করে সরকার। তখন স্থানীয় সরকার বিভাগসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বলেছিলেন, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। কিন্তু এত দিনেও জেলা পরিষদের নির্বাচন হয়নি।

বর্তমান আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। চেয়ারম্যানসহ এই ২০ জন সদস্যকে নির্বাচন করবেন সংশ্লিষ্ট এলাকার সিটি করপোরেশন (থাকলে), উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা।

এদিকে জেলা পরিষদের বর্তমান প্রশাসকদের কেউ জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করতে হবে। নতুন এই বিধান যুক্ত করে গত মাসে জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০১৬ আইন করার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড

জেলা পরিষদে প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে আ.লীগ

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত লড়বেন ৯৬ প্রার্থী

লক্ষ্মীপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন

লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আনারস, ঘোড়া, হেলিকপ্টারসহ ৮৪ প্রার্থীর প্রতীক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com