সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মজুচৌধুরীরহাট থেকে ১৯ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী মহসিন আটক

মজুচৌধুরীরহাট থেকে ১৯ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী মহসিন আটক

মজুচৌধুরীরহাট থেকে ১৯ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী মহসিন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট এলাকা থেকে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মহসিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মহসিন ভোলার চরফ্যাশন উপজেলার নুরুল আমিন এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

arrestপুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুট দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদক বেচা-কিনা করে আসছে। এর ধারাবাহিকতা চরফ্যাসন এলাকা থেকে নৌ-রুটে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে মহসিন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লঞ্চঘাট এলাকায় বাসে তল্লাশি চালিয়ে মাদক স¤্রাট মহসিনকে আটক করে। এসময় তার কাছে থেকে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান,মাদক ব্যবসায়ীরা যেন এ নৌ-রুট দিয়ে মাদক আনা-নেয়া না করতে পারে। সে দিকে পুলিশের নজর রয়েছে। মাদক সম্্রাট মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com