সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: কমলনগরে মো. নুর নবী (৪৫) নামে এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে উপজেলার চর কাদিরা গ্রামে নিহতের বাড়ির একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) death-bodyচেয়ারম্যান খালেদ মোহাম্মদ সাইফ উল্লাহ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুর নবী ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে স্থানীয় জয়নাল কোম্পানীর ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মানিক বড়ূয়া জানান, রাতে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com