সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আরো দু শিশুসহ ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে আরো দু শিশুসহ ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে আরো দু শিশুসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পানিতে ডুবে ও অটোরিক্সা চাপায় আরো দু শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে জেলার রায়পুর পৌরসভার ৩ নং ওর্য়াডের বাসিন্দা ও  উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবুর ছেলে আদিবের (৩) এর করুণ মৃত্যু হয়েছে। বিকেলে সবার অজান্তে পানিতে ডুবে আদিবের মৃত্যু হয়।

অন্যদিকে সন্ধ্যার  দিকে সিএনজি চালিত অটোরিক্সা চাপায় মমিন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর-রামগতি অঞ্চলিক সড়কের সুতার গোপটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মমিন একই ইউনিয়নের চরউভূতা গ্রামের মোনির হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে মনির সূতার গোপটা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি অঞ্চলিক সড়ক পার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি ঘটনাস্থলে পৌঁছে তাকে চাপা দেয় পালিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে মঙ্গল বার পানিতে ডুবে আরো দুশিশুর মৃত্যু হয়েছে।

অপরদিকে রাত ৮ টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কের ঝুমুর সিনেমা হলের সামনে আনন্দ বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ে যুবক (প্রতিবন্ধী) ঘটনাস্থলে মারা যায়। সদর থানার এস আই কবির হোসেন দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ফেসবুক পেইজে লাইক দিয়ে সব সময় আপডেট থাকুন । লাইক দিতে এখানে ক্লিক করুন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com