সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১২ বছর পর ভবানীগঞ্জে ছাত্রলীগ নেতা কর্মীদের ঢল

১২ বছর পর ভবানীগঞ্জে ছাত্রলীগ নেতা কর্মীদের ঢল

১২ বছর পর ভবানীগঞ্জে ছাত্রলীগ নেতা কর্মীদের ঢল

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১২ বছর পর লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ অায়োজিত কর্মীসভায় স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মী সমর্থকদের ঢল নেমেছে।বুধবার সন্ধ্যা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রলীগের অাহ্বায়ক ইবনে জিসাদ অাল নাহিয়ান।

স্থানীয় অাশরাফুল অালম শিমুল ও ইফতেখার ইসলাম ইভান এর নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক সমন্বিত পৃথক মিছিল সমাবেশ স্থলে প্রবেশ করলে অন্যরকম প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর-৩ অাসনের সংসদ সদস্য এ কে এম শাহজান কামাল (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান (রনি), ভবানীগঞ্জ ইউনিয়ন অা’লীগে সভাপতি মাষ্টার অাব্দুল হালিম, সসাধারণ সম্পাদক ফজলুল রহমান ডালিম। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি মো.অাশরাফুল অালম, সাবেক লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন- অাহ্বায়ক মো.তফসির আহমেদ, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শিপন, সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম, সাবেক সভাপতি শিহাবুর রহমান শিহাব প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক হৃদয় সাহা ও করিমুল হক কনক ক্বারী।

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ফেসবুক পেইজে লাইক দিয়ে সব সময় আপডেট থাকুন । লাইক দিতে এখানে ক্লিক করুন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com