সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিখোঁজের ৩দিন পর যুবতীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ৩দিন পর যুবতীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ৩দিন পর যুবতীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৩দিন পর যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ ইউপির বিসমিল্লাহ রোড এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত যুবতীর নাম রুনা আক্তার (২২)। সে পার্শ্ববর্তী বসুদুহিতা গ্রামের (খালেক মাষ্টারের বাড়ি) মৃত ছিদ্দিক উল্যাহ মুন্সির মেয়ে। রুনা মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিল বলে স্বজনরা জানায়। নিহতের মা’ নুরজাহান বেগম ও স্বজনরা জানায়, গত ২৯মে’ সোমবার সকালে শাপলা তুলতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার তিনদিন পর বুধবার সকালে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পিছনের অনাবাদি ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার মা’ নুরজাহান বেগম। পরে পুলিশে খবর দেয়া হয়। তিনি জানান, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিল। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল ওহাব ও এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com