সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পরিবহন মালিক-শ্রমিক ও শ্রমিক সংগঠনের ক্ষমতাধর নেতাদের কাছে যাত্রীরা জিম্মি !

পরিবহন মালিক-শ্রমিক ও শ্রমিক সংগঠনের ক্ষমতাধর নেতাদের কাছে যাত্রীরা জিম্মি !

পরিবহন মালিক-শ্রমিক ও শ্রমিক সংগঠনের ক্ষমতাধর নেতাদের কাছে যাত্রীরা জিম্মি !

নিজস্ব প্রতিবেদক: ঈদের প্রায় ৪ দিন পূর্ব থেকে ঈদ পর্যন্ত বিভিন্ন গণপরিবহন যাত্রীদের কাছ থেকে দ্বিগুন তিনগুন বা ইচ্ছা মতো ভাড়া আদায় করেছে।৩ জুলাই ঈদের ছুটির পর ৭ দিন। সরকারি বেসরকারি সব জায়গায় ঈদের ছুটি শেষ,  ঈদ শেষ কিন্তু গণপরিবহনের মালিক-শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাদের যেন  ঈদ শেষ নেই।ঈদের নামে এখনো দ্বিগুন তিনগুন ভাড়া। প্রতিদিনই যাত্রীদের হাজারো অভিযোগ। কিন্তু লক্ষ্মীপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ছাড়া আর কাহারো এ বিষয়ে কোন পদক্ষেপ চোখে দেখা যায়নি।যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি বেশ কয়েকটি বাসে দু দফায় জরিমানা করেছেন। তবুও থামছে না গলাকাটা ভাড়া। এর পিছনে রয়েছে বড় বড় শক্তির হাত। তাই তিনি অনেকটা ক্ষোভে নিজের ফেসবুকে লিখেছেন, গণপরিবহনের মালিক-শ্রমিকদের ঈদ শেষ হওয়ার নয় রোজার ঈদ কোরবানির সময় আর কোরবানির ঈদ রোজার সময় শেষ হওয়ার মতো অবস্থা । লক্ষ্মীপুরে ঈদের সাতদিন পরও যাত্রীদের নিকট থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে বিআরটিএ, লক্ষ্মীপুর এর কোন পদক্ষেপ নেই। মালিক ও শ্রমিক সংগঠনের ক্ষমতাধর নেতারাও নির্বিকার। তাদেরকে বার বার বলেও কোন কাজ হয়নি। জেলা প্রশাসন ছাড়া অন্য কারো এ ব্যাপারে মাথা ব্যথা পরিলক্ষিত হয়নি। খেটে খাওয়া মানুষ আপনজনের সাথে বাড়িতে ঈদ করতে আসাটাই যেন অপরাধ হয়েছে ! এদেশে গরীব মানুষের কোন ভয়েস নেই। তাই তাদের পক্ষে কথা বলারও কেউ নেই।

কয়েক ঘন্টার ব্যবধানে তার সে স্ট্যাটাসে প্রায় ৮শ লাইক এবং প্রায় ২ শতাধিক কমেন্টস পড়ে। সকল নাগরিকই তাকে স্বাগত জানিয়ে এবং  মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের কে ঘৃনা করে করে প্রতিক্রিয়া জানায়।

 

 

 

 

 

 

 

জানা যায়, ঈদের ছুটি শেষ হলেও এখনো লক্ষ্মীপুর থেকে কর্মমুখীসহ বিভিন্ন পেশার মানুষ শহরমুখী ফিরছেন। যানবাহনে লক্ষ্মীপুর থেকে দেশের  বিভিন্ন স্থানে গমনকারি যাত্রীদের অত্যধিক চাপ। আর এই সুযোগ কে যাত্রীদের জিম্মি করে লক্ষ্মীপুর-রায়পুর থেকে ঢাকাগামী ইকোনো পরিবহন, ঢাকা এক্সপ্রেস, গ্রামীণ পরিবহন, জোনাকী পরিবহন ও এসিবাস রয়েল পরিবহন সরকার কর্তৃক ভাড়া চেয়ে দ্বিগুণ হারে বাস ভাড়া আদায় করছে। ইকোনা পরিবহন ও ঢাকা এক্সপ্রেস ৩৬ সিটের কথা বলে ৫৫০ টাকা করে বাস ভাড়া নিচ্ছে। আর গ্রামীণ পরিবহন ,জোনাকী পরিবহন ৫২ সিটের গাড়ি ৫০০ টাকা করে বাস ভাড়া নিচ্ছেন, এসি বাস রয়েল এখন ৫০০ টাকার স্থলে ৭০০ টাকা ভাড়া নিচ্ছেন।এক দুদিন না টানা ১০ দিন ঈদের নামে  পরিবহন শ্রমিক ও মালিকদের এ নৈরাজ্য।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com