সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধর্ষনের পর প্রেমিকাকে হত্যা, প্রেমিক আটক

লক্ষ্মীপুরে ধর্ষনের পর প্রেমিকাকে হত্যা, প্রেমিক আটক

লক্ষ্মীপুরে ধর্ষনের পর প্রেমিকাকে হত্যা, প্রেমিক আটক

আনিছ কবির: লক্ষ্মীপুরের রামগতিতে কহিনুর বেগম নামে এক যুবতীকে তুলে নিয়ে ধর্ষনের পর হত্যা করার অভিযোগ উঠেছে।  সোমবার ভোররাতে রামগতি উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার একটি ফসলের মাঠ থেকে তার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবতী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের নুর করিমের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিক দুলাল হোসেনকে আটক করছে পুলিশ। সকালে চরমনসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে নিজ বাড়ি থেকে ঘুরার কথা বলে মোবাইল ফোনে কহিনুর বেগমকে ডেকে নেয় প্রেমিক দুলাল। পরে রামগতি উপজেলার চরবাদাম এলাকায় রাতের যে কোন সময় ধর্ষনের পর হত্যা করে পশ্চিম চরকলাকোপা এলাকায় একটি ফসলের মাঠে কহিনুর বেগমের লাশ ফেলে চলে যায় দুলালসহ অজ্ঞাতরা। রোববার গভীররাতে ফসলের মাঠে কহিনুর বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে আটককৃত দুলাল হোসেন সদর উপজেলার চরমনসা এলাকার হেজু মিয়ার ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিছুল হক জানান, কহিনুর বেগমকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে আরো কারা জড়িত ছিল, সে বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com