সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কওমী শিক্ষার স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ: মাওঃ আব্দুল্লাহ্ আল ইস্রাফিল

কওমী শিক্ষার স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ: মাওঃ আব্দুল্লাহ্ আল ইস্রাফিল

কওমী শিক্ষার স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ: মাওঃ আব্দুল্লাহ্ আল ইস্রাফিল

নিজস্ব প্রতিনিধি: কওমী শিক্ষা ব্যাবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে মাষ্টার্সের (স্নাতক ডিগ্রী) সমমান স্বীকৃতি দিয়ে মন্ত্রী পরিষদে বিল পাস করায় বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফিল। তিনি এক বিবৃতিতে বলেন, এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের লাখো লাখো কওমী শিক্ষার্থীদেরকে দেশ ও রাষ্ট্রব্যাবস্থার সকল কার্যক্রমে গুরুত্যপুর্ণ ভুমিকা পালন করার সুযোগ করে দিয়ে জননেত্রী শেখ হাসিনা কওমী শিক্ষা ব্যাবস্থার ইতিহাসের পাতায় চির ওমর হয়ে থাকলেন। বাংলাদেশের জনগনের মান উন্নয়নে এবং ইসলামের সু মহান আদর্শকে আরো বেগবান করতে এটি জননেত্রী শেখ হাসিনার সুদুর প্রসারী চিন্তার বর্হিপ্রকাশ। সেই জন্য উচিত বাংলাদেশের সর্বস্তরের কওমী আলেমগন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার সু সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা।

কারন ইতিপুর্বে কওমী ঘরানার কিছু সংগঠন এই কওমী সনদের স্বীকৃতির দাবী নিয়ে জামাত বিএনপির সাথে জোট করেছিলেন কিন্তু ফলাফল শুন্য হওয়ার পরেও। আজো অনেকেই ব্যি ক্ত স্বার্থের কারনে সেই জোটের বেড়েজাল থেকে বেরিয়ে আসতে পারেন নাই। তিনি আরো বলেন, আলেমদের কওমী স্বীকৃতির দাবী নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে তৎকালীন সময়ে বাংলার শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. ঐতিহাসিক মুক্তাঙ্গনে সরকারের অংশ হয়েও ইসলামের খোলস পরিহিত জামাত এবং বিএনপির থেকে দাবী আদায় করতে না পেরে সরকার থেকে বেরিয়ে গেলেন।

অথচ আজ বাংলাদেশ আওয়ামীলীগের সাথে কওমী ঘরনার কোন দল সরকারে ও নেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশের ধর্মিয় মুলধারার শিক্ষায় শিক্ষিত একটি বিশাল জনগোষ্ঠীকে তাদের এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব উপলদ্ধি করে বাংলাদেশের মুলধারার শিক্ষা ব্যাবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। মাওঃ আব্দুল্লাহ্ আল ইস্রাফিল আরো বলেন, বাঙ্গালী জাতির শোকের মাসে সরকারের এই ধরনের গুরুত্যপুর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা ও ছাত্রদের মনে আশার সঞ্চার করেছে। তাই অতীতের ন্যায় আগামিতেও জননেত্রী শেখহাসিনার সরকারের দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহবান জানান।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com