সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ সুমি ও রাস্তার পাশের গাছ কাটার রশি ছিঁড়ে পথচারী শাহাজাহানের মৃত্যু হয়। শুক্রবার (১৮ জানুয়ারির) সকালে মজুচৌধুরীরহাট ও মান্দারী এলাকায় দু’জনের মৃত্যু হয়।

নিহত সুমি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার জয়দলের স্ত্রী। পথচারী শাহাজাহান মান্দারী গ্রামের এনায়েত উল্লাহ মাস্টার বাড়ির বাসিন্দা।

জানা গেছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে মজুচৌধুরীরহাট যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সুমির মৃত্যু হয়।

অপরদিকে সদর উপজেলার মান্দারী এলাকায় রাস্তার পাশের গাছ কাটার সময় মোটা রশি ছিঁড়ে পথচারী শাহাজাহানের মাথায় ‍উপর পড়লে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীমা বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com