সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নতুন কর্মস্থলে যেতে পারলেন না, কমলনগরের সিরাজ উদ্দিন

নতুন কর্মস্থলে যেতে পারলেন না, কমলনগরের সিরাজ উদ্দিন

নতুন কর্মস্থলে যেতে পারলেন না, কমলনগরের সিরাজ উদ্দিন

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজী সিরাজ উদ্দিন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাংগালিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি স্বাস্থ্য অধিদপ্তরে দীর্ঘদিন স্বাস্থ্য সহকারীর দায়িত্বে জেলার কমলনগরে কর্মরত ছিলেন। সর্বশেষ পদোন্নতি পেয়ে স্বাস্থ্য পরিদর্শক হন এবং কর্মস্থল বদলিজনিত কারণে সদর উপজেলার পার্বতীনগর ও বাঙ্গাখাঁ ইউনিয়নের দায়িত্ব পান।
লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস জানায়, সোমবার সকালে নতুন কর্মস্থলের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য সদর উপজেলা পরিষদ থেকে বের হন। তিনি অটোরিকশাযোগে পার্বতীনগর যাচ্ছিলেন। এ সময় রাজিবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com