সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৬জনসহ নিহত-৭

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৬জনসহ নিহত-৭

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৬জনসহ নিহত-৭

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬ জনসহ সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় বেগমগঞ্জ-লক্ষ্মীপুর মান্দারীর যাদৈয়া রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকসার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।

স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। এ ঘটনায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাগে।এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। উদ্ধার শেষে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com