সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বড় ভাইকে কুপিয়ে খুন, ছোট ভাই আটক

লক্ষ্মীপুরে বড় ভাইকে কুপিয়ে খুন, ছোট ভাই আটক

লক্ষ্মীপুরে বড় ভাইকে কুপিয়ে খুন, ছোট ভাই আটক

লক্ষ্মীপুরে ছোট ভাই মান্নানের হাতে বড় ভাই আবদুল হান্নান খুন হয়েছেন।বুধবার (২০ ফেব্রুয়ারি)  ভোরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই মান্নানকে আটক করা হয়েছে। পারিববারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানিয়েছেন নিহতের বাবা আবুল কালাম ও সদর থানা পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়নের আটিয়াবাজার এলাকার মাছ ব্যবসায়ী আবুল কালামের বড় ছেলে হান্নানের সঙ্গে ছোট ছেলে আবদুল মান্নানের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে।

এ কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই আবদুল মান্নান বড় ভাই হান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে মারা যান হান্নান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল মান্নানকে আটক করা হয়। সদর থানার এসআই রানা দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবদুল মান্নানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com