সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ডাকাতিয়া সুরক্ষার দাবিতে মানববন্ধন

রায়পুরে ডাকাতিয়া সুরক্ষার দাবিতে মানববন্ধন

রায়পুরে ডাকাতিয়া সুরক্ষার দাবিতে মানববন্ধন

রায়পুর:দখল ও দুষন মুক্ত প্রবাহমান ডাকাতিয়া নদী, বাঁচবে প্রাণ বাঁচবে প্রকৃতি, এই শ্লোগানকে সামনে রেখে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন ও রিভারাইন পিপলের উদ্যোগে ডাকাতিয়া নদী দখল মুক্ত করে পুনঃরায় নৌপথ চালুর দাবীতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন রায়পুর উপজেলার আহবায়ক আযম খান, তিনি বলেন এককালের খরশ্রোতা ডাকাতিয়া নদী দখল ও দুষনের কারনে প্রায় মৃত নদীতে পরিনত হয়েছে, এই অবস্থা অব্যাহত হলে শীগ্রই পরিবেশ বিপর্যয়ের স্বীকারে পরিণত হবে ডাকাতিয়া বিধৌত অঞ্চলের লাখ লাখ মানুষ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার ঢালী,রায়পুর প্রেসক্লাবের৷ সাবেক সভাপতি কামাল উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন সুহৃদের সেক্রেটারি এডভোকেট সুমন মনির, সমাজ কর্মী মামুনুর রশীদ, দোলন কুরি,রায়পুর ফ্রেন্ডস ফোরামের ওয়াহীদুর রহমান মুরাদ, ছাত্রনেতা মাহবুবুর রহমান রিজভী, ফখরুল আলম, তানভীর আহমেদ প্রমুখ ব্যক্তিবর্গ।

মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা বলেন, রায়পুর একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র, ঢাকার সঙ্গে ২০০১ সাল পর্যন্ত নৌ যোগাযোগ ব্যবস্থা চালু ছিলো। গত ১৯ বছর থেকে নদী খেকো কিছু মানুষের বর্বরতায় বিলীন হতে চলেছে এই নদী পথটি। বক্তারা এই নৌপথটি পুনরায় চালুকরনে সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন। মানব্বন্ধনে স্থানীয় জনগনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো লক্ষনীয়।

বক্তরা রায়পুরের ডাকাতিয়া নদী প্রভাবশালীদের দখলমুক্ত ও দূষনের হাত থেকে রক্ষা করে পূনরায় নৌ-চলাচল সচল রাখার দাবি তোলেন বক্তরা।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com