সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন চালিয়ে তাদের নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয়া হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা। ঘটনার পরে  ৯৯৯ কল করে সাহায্য চাওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।

এদিকে করোনা পরিস্থিতির কারনে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতেই অবস্থান করছেন ভিকটিম ওই দুই নারী।

ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় মুখোশ পরা ৫/৬ জন দূর্বুত্তরা স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে ছিল না। ঘরে ঢুকে দূর্বুত্তরা ঘরের মালিকের ছেলে প্রবাস ফেরৎ মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী ও শিশু সন্তনদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে নগদ ৯৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা। পরে তারা ৯৯৯ ফোন করে।

জানতে চাইলে সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com