সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হিরা মনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইয়ুথ ফর বেটার সোসাইটি

লক্ষ্মীপুরে হিরা মনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইয়ুথ ফর বেটার সোসাইটি

লক্ষ্মীপুরে হিরা মনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইয়ুথ ফর বেটার সোসাইটি

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী হিরা মনিকে ধর্ষণের পর হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ইয়ুথ ফর বেটার সোসাইটি”। রবিবার (২১জুন) সকালে দালালবাজার-পালেরহাট সড়কে বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধনে যোগ দেন এলাকাবাসী ও সংগঠনের সদস্যরা।

সংগঠনের মুখপাত্র রেদোয়ান মুহাম্মদ সাইমুনের সঞ্চালনায় অনন্যাদের মাঝে উপস্থিত ছিলেন পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ্ আলম।
২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শামছুল আলম মন্টু, আবদুল মোত্তালেব, রোমান ভূঁইয়া, স্বপন পাটোয়ারী, টিপু ভূঁইয়া, মুকুল ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের সদস্যদের মধ্যে সোহেল, রনি, রাজিব, ইমরান, নিয়াজ, হৃদয়, ইকবাল, রবিন, ফাহিম, রিমন, মাহামুদ, কাউসার, শাওনসহ অনেকেই উপস্থিত ছিলেন

দীর্ঘ ৯ দিনেও মামলার তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। কোনো প্রভাবশালী মহল যাতে তদন্তকে প্রভাবিত না করতে পারে সে ব্যাপারে প্রশাসন কে সতর্ক থাকার আহবান জানান তারা

জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন শেষ হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com