সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ধর্ষণ নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

রামগতিতে ধর্ষণ নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

রামগতিতে ধর্ষণ নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

দেশের কয়েকটি স্থানে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নিপীড়নকারীদের শাস্তি ও পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে রামগতি উপজেলা ছাত্রলীগের মোমবাতির আলোক প্রজ্জ্বলন করে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধায় কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক উপজেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয় থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মুসফিকুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রকি, চর বাদাম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাকিবুল ইসলাম সাব্বির, চর আলগী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাহার, যুগ্ন সাধারন সম্পাদক আলাউদ্দিন প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন, নৈরাজ্য, অনৈক কর্মকান্ডে জড়িত নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন । পাশাপাশি এ সকল ঘৃন্য কাজকে পুঁজি করে যারা রাজনৈতিক স্বার্থ ও প্রতিহিংসা চারিতার্থ করতে চায় তাদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com