সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিসিক শিল্প এলাকার পিটি কনজুমার প্রোডাক্টস কারখানায় শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিসিক শিল্প এলাকার পিটি কনজুমার প্রোডাক্টস কারখানায় শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিসিক শিল্প এলাকার পিটি কনজুমার প্রোডাক্টস কারখানায় শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীর একটি কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মহরম খাঁন হৃদয় (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুরে বিসিক শিল্প নগরী এলাকার পিটি কনজুমার প্রোডাক্টস কারখানায় এ ঘটনা ঘটে। নিহত মহরম খাঁন হৃদয় ওই কারখানার শ্রমিক এবং চাঁদপুর ফরিদগঞ্জের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও পি.টি কনজুমার প্রোডাক্টসের ইনচার্জ আব্দুল আজিজ জানায়, বিসিক শিল্প নগরী এলাকার এ ১৯ ও ২০ প্লটে ঢাকার আবু নাছের চৌধুরী নামের এক ব্যক্তির পি.টি কনজুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি এক্সট্রা ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন করে আসছে। হৃদয় ওই প্রতিষ্ঠানে ১০ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন। দুপুরে দ্বিতলা বিশিষ্ট ওই কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছিলো। দোতলায় ৬ জন মিক্সার মেশিনে পাউডার দিচ্ছিলেন। এসময় অসাবধনতাবশতঃ হৃদয়ের হাত ও মাথা মেশিনে ঢুকে যায়। এতে তার হাত ও মাথায় জখম হয়। প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক রিয়াদ, রাসেল ও সহিদ জানায়, দুপুরে হৃদয়সহ তারা ৪ শ্রমিক দোতলায় মেকার মেশিনে কাজ করছিলো। মেকার মেশিনের খুব কাছাকাছি ছিলো হৃদয়। এসময় অসাবধানতাবশতঃ বস্তার সুতা মেক্সার মেশিনে লেগে হৃদয়কে টান দেয়। এতে হৃদয় মেশিনের ভিতর পড়ে যায়। পরে তারা দ্রুত মেশিনটি বন্ধ করলেও হৃদয়ের হাত ও মাথায় প্রচন্ড রক্তক্ষরন হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, বিসিক শিল্প নগরী এলাকায় কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com