সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পর্নো প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

লক্ষ্মীপুরে পর্নো প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

লক্ষ্মীপুরে পর্নো প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাশেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার ভোরে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। র‌্যাব বলছে, গ্রেফতার যুবক একজন পর্নো প্রতারক। এর আগে ওই যুবকের বিরুদ্ধে র‌্যাবের কাছে ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) একটি অভিযোগ দায়ের করেন। এসময় গ্রেফতার আসামীর কাছ থেকে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও সম্বলিত ০১টি মোবাইল সেট, ০১টি মেমোরি কার্ড, ০২টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতার রাশেদ কুশাখালি ইউনিয়নের আবু তাহেরের ছেলে। র‌্যাব -১১ বুধবার বিকেলে প্রেস  রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চি করেন।

র‌্যাব জানায়, রাশেদ একজন অভ্যাসগত যৌন অপরাধী। সে ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) কে ২ বছর যাবৎ তার সাথে নিয়মিত দৈহিক মেলামেশা ও টাকা না দিলে পূর্বে ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিবে মর্মে হুমকী দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার মান্দারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের বসন্তবাগ এলাকা থেকে দলিলুর রহমান প্রকাশ সুমন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। পওে তার দেয়া তত্য মতে, নিজ বসত ঘর হতে ৮৭ (সাতাশি) ক্যান নষধপশ ফবারষ ইঊখএওঅঘ ইঊঊজ এবং মাদক বিক্রয়ের নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম হতে মাদক সংগ্রহ করে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় তা বিক্রয় করছে। এছাড়া রাশেদ নামের পর্নোগ্রাফিক প্রতারক দীর্ঘদিন ধরে নারীদের সাথে প্রতারণা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে বলেও জানালেন তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com