সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রামে মাদক উদ্ধারে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত এএসআই'র বাড়ি লক্ষ্মীপুরে

চট্টগ্রামে মাদক উদ্ধারে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত এএসআই’র বাড়ি লক্ষ্মীপুরে

চট্টগ্রামে মাদক উদ্ধারে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত এএসআই’র বাড়ি লক্ষ্মীপুরে

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মেহেরাজ খান ঘাটা এলাকায় শুক্রবার ভোর চারটার দিকে কাজী মো. সালাহউদ্দীন নামের পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। মাদক উদ্ধার করতে গিয়ে গাড়ির ধাক্কায় তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

নিহত সালাউদ্দিন চাঁদগাও থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর এলাকার কাজী নাদের জামানের ছেলে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান  শুক্রবার সকালে  বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় থেকে সিঅ্যান্ডবি ও আশপাশ এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন সালাউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি কালো মাইক্রোবাসে করে (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) পার্বত্য এলাকা থেকে চোলাই মদ চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে। সালাউদ্দিন ও চালক কনস্টেবল মো. মাসুম চান্দগাঁও থানাধীন মেহেরাজ খান ঘাটা পেট্রল পাম্পের সামনে ওই গাড়িটিকে থামার জন্য সংকেত দেন। চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে আনলে ওই দুই পুলিশ সদস্য গাড়ির সামনে যান। কিন্তু গাড়ির চালক আবারও গতি বাড়িয়ে দেন। এতে সালাউদ্দীন ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। মাসুমও আঘাত পান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সালাউদ্দিন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসুম। গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক ও তাঁর সঙ্গীরা পালিয়েছেন। গাড়িটি থেকে ৭৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘটনায় জড়িত চালক ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com