সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুরে পুনাকের আলোচনাসভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুরে পুনাকের আলোচনাসভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুরে পুনাকের আলোচনাসভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষ্মীপুরের সভানেত্রী কাজী বন্যা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, পুনাকের সহ-সভানেত্রী মৌমিতা সাহা রিংকি, সাংগঠনিক সম্পাদিকা সাবিহা মিমতানুর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথসহ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা মোনায়েম ও অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা ও তাঁর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com