সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন ও পাঁচ শতাধিক বৃক্ষ রোপন কর্মসূচী

রামগঞ্জে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন ও পাঁচ শতাধিক বৃক্ষ রোপন কর্মসূচী

রামগঞ্জে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন ও পাঁচ শতাধিক বৃক্ষ রোপন কর্মসূচী

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন ও পাঁচ শতাধিক বৃক্ষরোপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার উত্তর হরিশ্চর গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে নবনির্মিত বঙ্গবন্ধু সড়কের প্রায় ৪ কিলোমিটার রাস্তার দুই পাশে নানা প্রজাতির পাঁচ শতাধিক বৃক্ষ রোপন করা হয়। স্থানীয় চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া ব্যতিক্রমধর্মী এ উদ্যোগটি গ্রহণ করেন।

এর আগে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা রহিমা আক্তার লাভলী, ইউপি সচিব সফিকুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান লিয়াকত হোসেন।

এসময় অতিথিরা দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু সড়ক পরিদর্শন করেন।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com