সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
অপহরণ ও ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে যুবক গ্রেফতার, ভিকটিম উদ্ধার

অপহরণ ও ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে যুবক গ্রেফতার, ভিকটিম উদ্ধার

অপহরণ ও ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে যুবক গ্রেফতার, ভিকটিম উদ্ধার

অপহরণ ও ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়ন থেকে হাসিবুর রহমান বিপুল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ভিকটিমের স্বামী রনির অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের আব্দুস সালামের বসতঘরে অভিযান করে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় ভিকটিম সানজিদা (ছদ্মনাম)কেও উদ্ধার করা হয়। বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১।

গ্রেফতার হাসিবুর রহমান বিপুল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও ভিকটিম সানজিদা (ছদ্মনাম) সদর উপজেলার কিরণের স্ত্রী।

র‌্যাব-১১ জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ভিকটিম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য সদর উপজেলার মান্দারী বাজারে পৌঁছলে আসামী পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে ফুসলিয়ে ও বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ঘটনাস্থলে নিয়ে পাঁচদিন ধরে একাধিকবার ধর্ষণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com