সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের সাথে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হল রুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল মোমিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। কোডেক পিআরইডিএফসি প্রকল্পের সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, কোডেক পিআরইডিএফসি প্রজেক্ট লক্ষ্মীপুরের ট্রেনিং ও ডকুমেন্টেসন অফিসার দেব দুলাল হাওলাদার, প্রজেক্ট অফিসার মোহাম্মদ হানিফ, সাংবাদিক, পিআরইডিএফসি প্রজেক্টের কর্মী, স্থানীয় জেলে ও কমিটির সদস্যগণ।

এসময় বক্তারা জেলে তালিকা হালনাগাদ, প্রকৃত জেলেদের তালিকা ভুক্তিকরণ, জেলেরা যাতে দাদনের শিকার না হন, সেজন্যে সরকার স্বল্প সুদে জেলেদের ঋণের ব্যবস্থা করা, জেলেদের জীবনের ঝুঁকি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জেলেদের সন্তানেরা যাতে পড়ালেখা করে অন্য পেশায় যেতে পারে, সেজন্য সংশ্লিষ্ট মহলের সহযোগিতা, প্রকৃত জেলেদের সুযোগ-সুবিধা প্রদান, জেলেদের প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে আলোচনা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com