সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

0
Share

লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরমোহনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে এ দুইটি প্রকল্পের নাম ফলক উম্মোচন ও ফিতা কেটে ভবনগুলোর উদ্বোধন করেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে এক  কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি ও দুই কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুুনুর রশীদ, রায়পুর পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, স্থানীয় চেয়ারম্যান সফিক পাঠান, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহসহ আরো অনেকে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com