সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নতুন ভবন পেয়ে খুশি শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে নতুন ভবন পেয়ে খুশি শিক্ষার্থীরা

0
Share

লক্ষ্মীপুরে নতুন ভবন পেয়ে খুশি শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন পেয়ে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মোঃ কায়কোবাদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আহবান করে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ৭০ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এই সাংসদ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com