সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পঞ্চু বাবু স্বরণে শোক সভা

লক্ষ্মীপুরে পঞ্চু বাবু স্বরণে শোক সভা

লক্ষ্মীপুরে পঞ্চু বাবু স্বরণে শোক সভা

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জগদীশ চন্দ্র সাহা পঞ্চ’ুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাবলিক লাইব্রেরী ও টাউন হল মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আবু তাহেরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান। প্রয়াত জগদীশ চন্দ্র সাহা পঞ্চু পাবলিক লাইব্রেরী ও টাউন হলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুনছুর আহম্মদ, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা পঞ্চু বাবুসহ সকল প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। এসময় তাদের প্রয়াতদের স্বরণ করে তাদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। ৬০এর দশকে সেরা গোলরক্ষক হিসেবে পঞ্চু বাবুর ক্রীড়াঙ্গনের অবদানও তুলে ধরেন বক্তারা।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সাহা পঞ্চু গেল ৬ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে তার শেষকৃত্য হয়।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com