সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিক কাজল কায়েসের মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের শোক

সাংবাদিক কাজল কায়েসের মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের শোক

সাংবাদিক কাজল কায়েসের মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের শোক

দৈনিক কালেরকন্ঠ ও জাগো নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েসের মা আশ্রাফের নেছা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ২টায় মারা যান তিনি। বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জানাজা শেষে রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর এলাকার পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।

জানাজায় অংশ নেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আইনুল কবির মনির, রায়পুর সরকারি কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন, সাংবাদিক সাইদুল ইসলাম পাবেল, ফরহাদ হোসেন সুমন, আতোয়ার রহমান মনির, জাহাঙ্গীর হোসেন লিটন, আনিস কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা।

মরহুমের পরিবার জানায়, হার্ট ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কারণে আশ্রাফের নেছাকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানেই রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারাণ সম্পাদক সানা উল্লাহ সানু সংগঠনের পক্ষ থেকে  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com