সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ওমরা হজ্ব করতে গিয়ে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের তোফায়েল

ওমরা হজ্ব করতে গিয়ে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের তোফায়েল

ওমরা হজ্ব করতে গিয়ে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের তোফায়েল

রায়পুর সংবাদদাতা: হাজি তোফায়েল আহমেদ চৌধুরী (৬০)। ওমরা হ্বজ করার উদ্দেশ্যে সৌদি আরব যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তিনি আর হ্বজ করতে পারলেন না। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৯টায় সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার নির্মম মৃত্যু হয়েছে বলে জানাযায়।।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে এসংবাদ পরিবারের কাছে পৌঁছলে শোকের মাতম বিরাজ করতে দেখা গেছে এলাকাবাসীর মাঝে।।
নিহত তোফায়েলে পিতা-মাতা, ৪ ভাই, ২ বোন, স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। একমাত্র ছেলেটিও সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।। নিহত অবসরপ্রাপ্ত সৈনিক প্রবাসী হাজি তোফায়েল আহাম্মদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাষ্টার বাড়ির দুদু মিয়ার বড় ছেলে।।
নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার সময় কাজ শেষে হোফায়েল আহাম্মদ তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ১টি গাড়ি (লড়ি) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান জানান, নিহত অবসরপ্রাপ্ত সৈনিক তোফায়েল আহমেদ ভালো লোক ছিলেন। তার নির্মম মৃত্যুতে পরিবারের সাথে আমরা শোকাহত।।দ্রুত তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com